বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে থমথমে সায়েন্সল্যাব এলাকা

news-image

স্টাফ রিপোর্টার : আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। তবে প্রাথমিকভাবে এবারের সংঘর্ষের কারণ জানা যায়নি। সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের কারণ না জানা গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

আহতের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি