মাগুরায় বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার

news-image

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় চন্দন কমপ্লেক্স ও পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের সামনে থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল কসটেপে মোড়ানো ডিম্বাকৃতি বোমা সদৃশ বস্তু দোকান মালিকদের চোখে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং দোকানপাট বন্ধ করে দেয়।

পরে সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন ও ভিডিও ফুটেজ ধারণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠায়। এ সময় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চন্দন কমপ্লেক্সের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান জানান, “বোমা স্কোয়াড এসে নিষ্ক্রিয় করার পরই এগুলো অপসারণ করা হবে।”

রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা