বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জে ২৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১২,র সদস্যরা।সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৫ আগস্ট) সকাল ১০:৪৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি সাকিনস্থ ঢাকা রাজশাহী হাইওয়ের মুলিবাড়ি ওভারপাসের নিচে পাকা রাস্তার মাঝের অংশে ভ্যানের উপর’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন মোঃ আকাশ শেখ (১৮), পিতা- মোঃ ওয়াজকরনি শেখ, সাং- ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা ও মোঃ আসিফ হোসেন (১৯), পিতা- মোঃ শরিফ উদ্দিন, সাং- দিয়া ধন খরা ২ নং ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা, উভয় থানা জেলা-সিরাজগঞ্জ সদর।সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি