,

বিজয়নগরে ৩ দিনব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা শুরু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাসেরর সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা কৃষি কর্মকর্তা মসকর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস সরকার। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের ১০টি স্টল দেওয়া হয়েছে। তিন দিনব্যাপি মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ