সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হচ্ছে : ভূমি উপদেষ্টা

news-image

ফেনী জেলা সংবাদদাতা : ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি নিয়ে ভোগান্তি হয় এটি শতভাগ সত্য। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা কাজ করে চলেছি। এজন্য অটোমেটিক ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, এজন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশের বিরোধগুলোর মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে যাতে বিরোধ কমে আসে। বক্তব্য শেষে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। ফেনীতে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকল্পটি বাস্তবায়নে ফেনী জেলার পাইলটিং কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপ আজ ১৩ আগস্ট বুধবার বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি, বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, আলোচক ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

কর্মশালা মতামত ব্যক্ত করেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, ডেইলি স্টার’র ফেনী করসপন্ডেন্ট আবু তাহের, ফেনী আদালতের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব।

ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় জানানো হয়- সারাদেশে ভূমি সেবা প্রত্যাশীদের উন্নততর ও সুষম সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার (land.gov.bd) ডেভেলপ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০