বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

news-image

টেকনাফ (কক্সাজার) সংবাদদাতা : বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় একটি নৌকাসহ ৫ জন জেলেকে আরাকান আর্মি আটক করে মিয়ানমার মংডু শহরে নিয়ে যায়।

১২ আগষ্ট রাত ৮ টায় টেকনাফ‌ সেন্টমার্টিন বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা থেকে ৫ জন জেলেকে আটক করেন আরাকান আর্মি।

আটককৃত জেলেরা, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দার মোঃ আলীর ছেলে মোঃ ইলিয়াস(৪১), মোঃ ইলিয়াস ছেলে আক্কল আলী(২০), মোঃ ইলিয়াসের ছেলে মোঃ নুর হোসেন(১৮),মোঃ কালু মিয়ার ছেলে মোঃ সাবের হোসেন(২২),মোঃ নুর হোসেনের মোঃ সাইফুল ইসলাম(২৫)।

শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি বলেন, বিকালে নাফনদীতে মাছ শিকারের জন্য বের হয় একটি নৌকাসহ ৫ জন জেলে। শাহপরীর দ্বীপ নাফনদী মোহনা নাইক্ষ্যংদিয়া বড়শি দিয়ে মাছ শিকারের সময় স্পিড বোট করে মিয়ানমার আরাকান আর্মি এসে একটি নৌকাসহ ৫ জন জেলেকে গ্রেফতার করে মিয়ানমার মংডু শহরে নিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাছ শিকারের সময় নাইক্ষ্যংদিয়া বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় থেকে পাঁচজন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। স্থানীয়দের কাছ থেকে আটকের বিষয়টি শুনেছি। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি