বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় মামলা

news-image

নোয়াখালী জেলা সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গাড়িচালক এনায়েত লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

জানা গেছে, ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা গত বুধবার (৬ আগস্ট) ভোরে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে ঘটনাস্থলেই বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০) মারা যান। সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তাদের দাবি, চালকের ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে এবং পরিবারের সাত সদস্য মারা গেছেন। নিহতরা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১০টায় ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি