,

নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ’।

তিনি আরও বলেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে’।

সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

তিনি আরও বলেন, গত নির্বাচনে যে সব প্রিজাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল