বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে আঠাবিহীন কাঁঠাল উৎপাদনে সফল; পাওয়া যাবে সারাবছর

news-image

ফেনী জেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফল গবেষকরা কাঁঠালের নতুন একটি জাত উদ্ভাবন করেছেন। বারি-৬ জাতের এ কাঁঠালের কলম চারা রোপণের মাত্র দেড় বছরে মিলবে ফল। ফলন পাওয়া যাবে সারাবছর জুড়ে।

সম্প্রতি ফেনী হর্টিকালচার সেন্টার এ আঠাবিহীন কাঁঠালের চারা ও কলম উৎপাদনে সফলতা পেয়েছে। গত ৫ বছর এ আঠাবিহীন কাঁঠালের চারা উৎপাদন ও কলম তৈরিতে কাজ করেছে হর্টিকালচার সেন্টারটি।এ সেন্টারের উপ সহকারি উদ্যান কর্মকর্তা মো: জয়নাল আবদীন জানান, নানা প্রাকৃতিক দূর্যোগের কারনে ভালো ভাবে গাছ গুলো বেড়ে উঠতে পারেনি। এ ছাড়াও পর পর ২ বার বন্যা পাহাড়ি ময়লা যুক্ত পানি অতিবৃষ্টির পানি জমে গাছের প্রকৃত শক্তি হ্রাস পেয়েছে এতে গাছ গুলো সঠিক ভাবে বেড়ে উঠতে পারেনি। তবুও কর্মকর্তাদের কর্মচারীদের আন্তরিকতায় গাছের চারা, কলমের যত্নশীল হওয়ায় গত ৫ বছরে প্রায় দেড় শতাদিক কলম উৎপাদন করা হয়েছে।

হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক নয়ন মনি সূত্র ধর জানান, ২ হাজার সাল থেকে এ সেন্টারে প্রথম চারা রোপণ করা হয়। যেহেতু গাছ ছোট সেহেতু গাছপ্রতি বছরে ৫-৬ টি কাঁঠাল ধরেছে । আকার অনুযায়ী দেশী কাঠালের তুলনায় প্রতিটি কাঁঠাল ৪-৫ গুন বেশি দামে বিক্রি করা যায় , গাছ একটু বড় হওয়ার পর থেকে পর্যায়ক্রমে এ পর্যন্ত প্রায় দেড় শতাদিক কলম উৎপাদন করা হয়েছে। ২০২৩ সালের জুনে মাসে জাতটি অবমুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড। ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের মো: মোশাররফ হোসেন জানান, এ জাত আবিষ্কারের পর বাণিজ্যিকভাবে সফল হলে জাতীয় ফল কাঁঠাল চাষে নতুন দিগন্তের সূচনা হবে।
আম, লিচু, পেয়ারা, লটকন, মাল্টাসহ জনপ্রিয় অনেক ফলের চারা সহজে কলম পদ্ধতিতে উৎপাদিত হয়। ফলন আসে এক-দুই বছরের মধ্যে। ফলের জাত, স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণ থাকে ভালো। এসব কারণে চাষিরা দিন দিন ওই সব ফল চাষে ঝুঁকছেন। সহজ চাষাবাদ ও ব্যাপক বাজার সৃষ্টি হওয়ায় কয়েক দশক ধরে ফলের বাজারে একক আধিপত্য বিস্তার করে রেখেছে আম।

তবে উল্টো চিত্র ছিল কাঁঠালের ক্ষেত্রে। জাতীয় ফল হলেও কাঁঠাল চাষ প্রসারে এতদিন অন্যতম বড় বাঁধা ছিল “উন্নত চারা”। প্রাচীনকাল থেকে কাঁঠালের চাষ হয়ে আসছে প্রচলিত পদ্ধতিতে বীজ থেকে তৈরি চারা দিয়ে। এ পদ্ধতিতে চারা লাগানোর পর গাছে ফলন আসে ৭-৮ বছর পর। তাই জাতীয় ফল হলেও এসব কারণে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষে আগ্রহী ছিলেন না চাষিরা। এ সমস্যা সমাধানে কাঁঠালের কলম ও উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনের জন্য শুরু হয় গবেষণা।

বারি কাঁঠাল-৬ এর উদ্ভাবক বারির ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিল্লুর রহমান দৈনিক ফেনীর সময় কে বলেন, “দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত আগাম জাতের কাঁঠালের মাতৃজাত সংগ্রহ করে কলম চারা উৎপাদনে প্রথম আমরা সফল হই ২০০৯ সালে। এতে আশার আলো দেখি। পরে ২০১৮ সালে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে উচ্চ ফলনশীল বারোমাসি কাঁঠালের কলম চারা উৎপাদনে শুরু হয় ব্যাপক গবেষণা। সফলতা আসে ২০২১ সালে। চট্টগ্রামের পাহাড়ি এলাকা রামগড় থেকে ১৫টি চারা সংগ্রহ করে প্রদর্শনী মাঠে রোপণ করে মাত্র দেড় বছরে ফলন পাওয়া ১৩টিতে।”

তিনি আরও বলেন, “উদ্ভাবিত বারি-৬ জাতটির গাছ বিস্তৃত ডাল-পালা বিশিষ্ট সতেজ ও সবুজ। অধিকাংশ গাছ দেড় বছরের মাথায় ফলন দিলে সক্ষম হলেও দুই বছর পর সব গাছেই ফল আসে। ফলের গড় ওজন ৩.৯৩ কেজি। ফলের উপরের পৃষ্ঠ দেখতে হলুদাভ সবুজ। পাল্প শক্ত, উজ্জ্বল হলুদ বর্ণের ও আঠাবিহীন। এর মিষ্টতা (টিএসএস) ২৪.৮%। গড় ফলন হেক্টরে ১০.৬ টন। জাতটি উৎপাদনের ফলে চারা রোপণের অল্প সময়ে ফলন আসায় কাঁঠাল চাষে বিপ্লব বয়ে আনবে।”

বারি মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, “নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। যার সর্বশেষ অর্জন বারি কাঁঠাল-৬। এটির স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণ চমৎকার। জাতটি উদ্ভাবনের ফলে দেশে কাঁঠাল চাষে নতুন দিগন্তের সূচনা হবে।”

তিনি আরও বলেন, “এ বছর ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অরগানাইজেশন (এফএও) এক দেশ এক অগ্রাধিকার পণ্য হিসেবে কাঁঠালকে বাংলাদেশের জন্য স্বীকৃতি দিয়েছে। কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর একটি অর্থকরী ফল। দেশে প্রায় ১৭ লাখ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়। যা থেকে বছরে আয় হয় প্রায় তিন হাজার কোটি টাকা। কাঁঠালের অপচয় রোধেও কাঁঠাল থেকে বিভিন্ন পণ্য উৎপাদনের প্রযুক্তিও উদ্ভাবন করেছেন আমাদের বিজ্ঞানীরা। এতে অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছে।”

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি