সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না : সালাহউদ্দিন আহমদ

news-image

স্টাফ রিপোর্টার : আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বিএনপির আয়োজনে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের ৫ আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আজকে দ্বিতীয় বছরের প্রথম দিন। আমাদের প্রতিশ্রুতি, এই বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে, এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো।

তিনি বলেন, বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটাই হবে আজকের দিনের অঙ্গীকার। এটাই হবে আজকের দিনে আমাদের শপথ।

বিএনপির এই নেতা আরও বলেন, আগামী দিনের যে সব সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, সনদ স্বাক্ষরিত হবে। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে মতামত নেবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বাস্তবায়িত হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায়।

সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উদ্বোধনী বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রায় ঢাকা বিভাগের সকল জেলা ও মহানগরের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক