বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে খাবারে রং-কেমিক্যাল লাখ টাকা জরিমানা তোফা ফুডকে

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার এলাকায় ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধে তোফা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বাটালি রোডে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, এনায়েত বাজার এলাকার বাটালি রোডে তোফা ফুড প্রোডাক্টস নামে একটি ব্যাকারিতে অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত করার স্থানে ইঁদুরের বাসা, মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, কেমিক্যাল রং খাবারে ব্যবহার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের কারণে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং সকল প্রকার অসঙ্গতি দূরীকরণের জন্য সময় দিয়ে সতর্ক ও সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি