সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা নারীর ঘরে মিলল অস্ত্র ও ককটেল

news-image

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ২৬ নম্বর শেড থেকে এক রোহিঙ্গা নারীকে বোমা সদৃশ বস্তু ও অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী শ্রাবণী প্রকাশ সাবু (৪০)। তিনি একই ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীর ঘর থেকে দুটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫টি ককটেল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ অভিযানে অংশ নেয় ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।

১৪ এপিবিএন-এর অধিনায়ক সিরাজ আমিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল পুলিশ তল্লাশি চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন সার্বক্ষণিক কাজ করছে। অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, এপিবিএন সদস্যরা গ্রেফতারকৃত নারীকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০