সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধে চা দোকানিকে হত্যা

news-image

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পুলিনুস দারিং (৪০) নামের এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাককে একমাত্র আসামি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পুলিনুস দারিং খারনৈ ইউনিয়নের খানৈই গ্রামের বাসিন্দা এবং বল মাঠ এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব মারাক প্রায় সময় চায়ের দোকান থেকে বাকিতে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। ঘটনার দিন দুপুরে পুনরায় বাকিতে চা চাইলে পুলিনুস দারিং তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব মারাক বাড়ি গিয়ে ছুরি নিয়ে এসে পুলিনুস দারিংকে উপর্যুপরি আঘাত করেন।

আহত অবস্থায় স্থানীয়রা পুলিনুসকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা আইয়ুব মারাককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আইয়ুব মারাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিহতের স্ত্রীর দায়েরকৃত মামলাটি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার