রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে : মির্জা ফখরুল

news-image

স্টাফ রিপোর্টার : গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল কতৃক আয়োজিত সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে যড়যন্ত্র করছে। তাদের সেসব যড়যন্ত্র মোকিবালা করতে হবে। নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার।
তিনি বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন। আবার একইসঙ্গে কষ্টের দিন। এক বছর আগে একই দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকে প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ, এর উদ্দেশ্য একটাই; গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।
বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ শত শত ছাত্র প্রাণ দিয়েছেন। গত ১৫ বছরেও প্রাণ দিয়েছেন অনেকে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আমাদের ছাত্ররা সুশাসন চায়, স্বাধীনতা চায়, কর্মসংস্থান চায়।
এর আগে দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদারের পরিচালনায় ‘৩৬ জুলাই: স্টেট ভার্সেস পিপল’ শীর্ষক প্রামাণ্যচিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাকে কখনো সরিয়ে দিতে পারবো না। তাদের যদি কাছে টানা যায় তাহলে আমাদের বন্ধুত্ব বাড়বে। সেজন্য তাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক তৈরি করা বেশি প্রয়োজন।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। তৎকালীন সময়েও রাজনৈতিক অনেক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সফল করতে পেরেছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদলের সাবেক নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের