শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

5314d6d7cfea5-42অসম্ভব কঠিন হলেও কাগজে-কলমে ফাইনালে যাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের। শেষ দুইটি ম্যাচ বোনাস পয়েন্ট নিয়ে জিতলে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে হয়তো দেখা যেতে পারে বাংলাদেশকে। তেমন স্বপ্ন হয়তো অতি আশাবাদী ছাড়া আর কেউই দেখছেন না। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা তো করতেই পারে মুশফিক বাহিনী। আজ পাকিস্তানের বিপক্ষে হয়তো সেই প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিক।



বেশ কয়েকটি পরিবর্তন এনে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস, শফিউল ইসলামও। আরাফাত সানির জায়গায় দলে অন্তর্ভূক্ত হয়েছেন মাহমুদুল্লাহ। সোহাগ গাজীর পরিবর্তে খেলছেন আল-আমিন হোসেন।



অন্যদিকে আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই ফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবে গতবারের শিরোপাজয়ী পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হওয়া সেই ম্যাচটিতে মাত্র ২ রানে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই কান্না কি মুছতে পারবেন মুশফিকরা?



বাংলাদেশ দল: ইমরুল কায়েস, এনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, জিয়াউর রহমান, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন



পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোহাইব মাকসুদ, মিসবাহ-উল-হক, উমর আকমল, ফাওয়াদ আলম, শহীদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল, আব্দুর রেহমান

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান