,

স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

news-image

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগীর দ্বিতীয় স্ত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি থাকা আব্দুর রহিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্যা (৩৪), একই গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইটভাটায় কাজের সূত্রে আব্দুর রহিমের সঙ্গে আকলিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং একপর্যায়ে তারা বিয়ে করেন। ইটভাটার উৎপাদন বন্ধ হওয়ার পর রহিম তার নিজ এলাকায় চলে যায়। সেখানে তার আরেক স্ত্রী রয়েছে। এরপর ৭ মাস ধরে রহিম আকলিমার সঙ্গে যোগাযোগ না করায় তাকে শায়েস্তা করার ফন্দি করেন আকলিমা। ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন তিনি। রহিম মির্জাপুরে আকলিমার ভাড়া বাসায় আসার পর তাকে মারধর করে একটি বাড়িতে জিম্মি করে রাখেন গ্রেফতাররা। এরপর রহিমের স্বজনদের কাছে ফোন করে ৪ লাখ টাকা দাবি করেন। রহিমের স্বজনরা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতাররা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিতেন। কিন্তু তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করতেন। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল