,

সীমান্তে বিএসএফের গুলি, আহত ১

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাত্র একজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৬৪-এর সাব পিলার ৫-এর ১ এস পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই যুবক হলেন মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার সেলিম (২৫) ও একই ইউনিয়নের মুন্নাপাড়া তারাপুর এলাকার সুমন (২৮)।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, ঘটনার সময় ২ থেকে ৫ জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করলে ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেলিম ও সুমন আহত হন বলে জানা গেছে। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে সারাদিন গোপনে রাখে এবং বিকেলে তারা চিকিৎসা নেয় বলে স্থানীয়দের দাবি।

তবে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, শিংনগর বিওপি দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করার কথা স্বীকার করলেও গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।

বিজিবি সূত্র আরও জানায়, আহতদের বিষয়ে বিস্তারিত জানতে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলে পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তারা বিষয়টি

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর