,

রাজধানীতে ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

news-image

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও পাঁচ হাজার বোতল সিরাপ জব্দ করেছে র‌্যাব-২। বুধবার পল্টন, গুলিস্তান, রমনা ও স্টেডিয়াম এলাকায় ৭টি দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ব্যবসায় জড়িত ৭ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফেরদৌসী রহমান জানান, নাম ও নিবন্ধনহীন দোকানগুলোয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে- গ্যানোপ্লেক্স, মেন জেল, প্রোটিন গোল্ড, মেম্যান জেল, হাইস্পেন, কস্তরী পাওয়ার, লায়র ব্যান্ড, টপ হর্স পাওয়ার, ফুর্তি, কারেন্ট পাওয়ার, প্রোটিন পাওয়ার, জাওয়ারিশ কুমনি, কস্তরি প্লাস, ড্রাগন পাওয়ার, জী স্পিড ইত্যাদি। জব্দ করা ওষুধগুলোর দাম আড়াই লাখ টাকা। এ সময় রমনায় ছাইফুল ইসলাম ও ওয়াহিদ হোসেন, গুলিস্তানে মিন্টু মিয়া ও আকাশ মোল্লা, স্টেডিয়ামে ওসমান গনি ও আবুল কাশেম হোসেন এবং পল্টন থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মুরাদকে পাঁচ হাজার ও অন্যদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর উপপরিচালক ড. দিদারুল আলম।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর