,

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির, সুস্থ আছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে হেঁটে বের হন তিনি।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা আমার অসুস্থতায় উদ্বিগ্ন হয়েছেন ও দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সবসময় চেয়েছি- আমার দ্বারা যেন এই দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখন সময়ের দাবি। এটি শুধু জামায়াত নয়, সব রাজনৈতিক দলের প্রয়োজন। কারণ, দেশ যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে কোনো কিছুই সঠিকভাবে এগোবে না।

এ সময় জামায়াত আমিরের পিএস নজরুল জানান, তিনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। কোনো সমস্যা নেই। দোয়া করবেন।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তৃতার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়