,

খুলনায় মদপানে ৪ জনের মৃত্যু

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার বয়রা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- নগরীর বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭) ও বয়রা পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। এর মধ্যে তোতার মরদেহ বরিশালে গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সাত্তার নামে আরেক ব্যক্তি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র জানায়, হাতে বানানো মদ খেয়ে ওই চারজনের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খান আহমেদ ইসতিয়াক বলেন, হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। ওই দুইজনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বয়রা এলাকায় বাবু, সাবু, তোতা ও গৌতম নামে চারজনের মৃত্যু হয়েছে। শুনেছি মদপানে তাদের মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম করলে সঠিক তথ্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর