,

আ. লীগ-বিএনপি সবাই হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে

news-image

অনলাইন প্রতিবেদক : আওয়ামী লীগ ও বিএনপি উভয় রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের প্রতি বঞ্চনা করেছে ও তাদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গোবিন্দ চন্দ্র আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলাম। ১৯৫৪ সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেদিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে। প্রতিনিধিত্বকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই আওয়ামী লীগ গঠন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারা প্রতারণা করেছে।’

বিএনপির প্রতিও অভিযোগের শেষ ছিল না গোবিন্দ চন্দ্রের। দলটির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একইসঙ্গে আমরা আরেকটি বৃহৎ দল দেখেছি। যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে, উপেক্ষা করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ফেনীর একটি উপজেলায় ২০০ জন হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একজন আদিবাসী কিশোরীকে চারজন বিএনপি কর্মীর দ্বারা ধর্ষণের ঘটনা ঘটে। এদের কোনো বিচার হয়নি।’

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, যেমন চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির জন্যও উদ্বেগ প্রকাশ করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

জামায়াতের প্রশংসায় হিন্দু মহাজোটের এই নেতা বলেন, ‘আজকে সমগ্র বাংলাদেশের মানুষ, আপনারা এখানে এসেছেন জামায়াতে ইসলামীর ডাকে। জামায়াতে ইসলামী শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন। নীতিশিক্ষা দেন, আদর্শ শিক্ষা নেন এবং কীভাবে ধর্ম অনুযায়ী দেশ ও নিজের জীবন পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন।’

আগামী নির্বাচনের বিষয়ে গোবিন্দ চন্দ্র বলেন, ‘আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছেন। যদি এই দেশে পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হয় তাহলে আবার ফ্যাসিবাদ আসবে। আবার আপনাদের এই ফ্যাসিবাদ সরানোর জন্য জীবন দিতে হবে। রক্ত দিতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল