,

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : ভোটে জিতে আগামী জাতীয় সংসদে যাওয়ার পরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লড়াই শেষ হবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল সোমবার রাতে বরগুনায় আয়োজিত এক পথসভা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলি, আমাদের বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আমরাই জিতব।’

নেতাকর্মীদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে বলে হাসনাত বলেন, ‘প্রিয় বন্ধুরা, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে।’

বরগুনায় আবার যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বরগুনাবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে।’

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল