বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকিয়া করার কৌশল, যে ৭টি কৌশলের আশ্রয় নেয় বেশিরভাগ মানুষ

news-image

নিজের স্বামী বা স্ত্রীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ থাকা অবস্থায় আরেকটি অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়াটাই আমরা পরকীয়া হিসাবে জানি। শুধু তাই নয়, অনেকে একাধিক পরকীয়াও একত্রে চালিয়ে যান। আর এই পরকীয়া করার জন্য ও বিপরীত লিঙ্গের মন ভোলাতে মানুষ আশ্রয় নিয়ে থাকেন জঘন্য কিছু কৌশলের। চলুন, জেনে নিই পরকিয়া করার কৌশল, যে ৭টি কৌশলের আশ্রয় নেয় বেশিরভাগ মানুষ:

নিজের স্বামী/স্ত্রীকে সবার সামনে খারাপ প্রমাণ করা
নিজের জীবনসঙ্গী ভালো হওয়া সত্ত্বেও তাঁর নামে বদনাম করা, কুৎসা রটানো, সকলের সামনে নানাভাবে তাঁকে হেয় করা পরকীয়া করার অন্যতম কৌশল। পছন্দের পাত্র/পাত্রীর কাছে নিজের জীবনসঙ্গীকে খারাপ প্রমাণ করে সহানুভূতি কুড়ানোটাই মূল কৌশল।

সংসারে অশান্তির শিকার, এমনটা দেখানো
সংসারে অশান্তি না থাকলেও এমনটা ভাব করা যে সংসারে খুব অশান্তি এবং কোন দোষ না করেই তিনি এই অশান্তির শিকার। এমনটা করে যা হয়, সেটা হলো খুব সহজে নিজেকে নিঃসঙ্গ ও ভালো মানুষ প্রমাণ করা যায়।

নিজেকে “সিঙ্গেল” পরিচয় দেয়া
জীবনসঙ্গীর চোখের আড়ালে সুযোগ বুঝে নিজেকে সিঙ্গেল পরিচয় দিয়েও পরকীয়া করেন অনেক মানুষ। এতে প্রেম করাটা সহজ হয়। একই সাথে জীবন সঙ্গী ও পরকীয়ার সঙ্গী, দুজনকেই ধোঁকা দেন এরা।

নিজের সম্পর্কে মিথ্যা কাহিনী তৈরি
নিজের অর্থ বিত্ত সম্পর্কে, জীবন সম্পর্কে এমন সব মিথ্যা কাহিনী তৈরি করেন যেন বিপরীত লিঙ্গ খুব আকর্ষণ বোধ করে আর তিনি অন্য কারো জীবন সঙ্গী এটা জানা সত্ত্বেও প্রেমে আগ্রহী হয়ে ওঠে।

অর্থের জোরে সম্পর্ক কেনা
টাকা দিয়ে পরকীয়ার সম্পর্ক তৈরি করাও খুব কমন। এক্ষেত্রে পরকিয়াতা মানসিক সম্পর্কের চাইতে শারীরিকই হয় বেশী।

এমন সম্পর্কে জড়ানো যা খুবই লজ্জাজনক
পরকীয়া এমনিতেই অনৈতিক, কিন্তু পরকীয়ার তাগিদে মানুষ এর চাইতেও অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। যেমন কাজের মেয়ে বা ড্রাইভারের সাথে প্রেম বা এমন কোন আত্মীয়ের সাথে প্রেম যার সাথে সমাজ প্রেমকে স্বীকৃতি দেয় না।

সোশ্যাল মিডিয়ায় নানা অনৈতিক কার্যকলাপ
ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়ার হরেক রকমের বন্ধু তৈরি, তাঁদের সাথে নানা রকমের মিথ্যাচার ও সম্পর্ক তৈরি, নিজেকে সিঙ্গেল দাবী করা ইত্যাদি আজকাল অহরহ হচ্ছে। বিশেষ করে ফেসবুক পরকীয়া করাকে খুবই সহজ করে দিয়েছে। তালিকায় ফোনও আছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা