সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে : অর্থ উপদেষ্টা ড.সালাউদ্দিন আহামেদ

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ নবীনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।তার মধ্যে নবীনগর কোম্পানীগঞ্জ সড়ক প্রস্তুতকরণ। ব্রাহ্মনবাড়িয়া থেকে নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকায় যাওয়ার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ৫ জুলাই) দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে মানুষ সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। একটু সময় লাগতে পারে, কারণ টাকা নিয়ে চলে গেছে অনেকে। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি।’ এনবিআরে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে আমরা করব। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য যেন ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।’

এছাড়া উপজেলা প্রশাসন  আয়োজিত  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সালেহ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  মোহাম্মদ দিদারুল আলম। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার  রাজীব চৌধুরীর পরিচালনায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক,,প্রেসক্লাব   সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও ‘অলরাউন্ডার’ গ্রন্থের লেখক এম এইচ শান্তি তার লেখা বইটি উপদেষ্টার হাতে তুলে দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা