,

পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিশা!

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দিয়ে অল্প ক’দিনের জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র। জায়েদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি কী কী করতে চান।

উপস্থাপকের প্রশ্ন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

বলা দরকার, গতকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক জায়েদ খানের।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল