রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’: বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ‘যুদ্ধ’ পরিস্থিতি বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে উদ্বেগ জানিয়েছে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এ প্রসঙ্গে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’ বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ, এ সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে এবং এর সরাসরি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।

সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করছি, যখন প্রিয় পোশাকশিল্পটি দেশি-বিদেশি নানান চ্যালেঞ্জে জর্জরিত।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি ও জ্বালানি খরচ বৃদ্ধির চাপে আমরা নিষ্পেষিত। এর মধ্যেই ইসরায়েল-ইরান ‘যুদ্ধ’ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের ফলে যদি তেলের দাম বেড়ে যায়, তবে এর প্রভাব পোশাক খাতেও পড়বে।

মাহমুদ হাসান খান বলেন, এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় আমরা এ কাজগুলো করতে সক্ষম হবো।

 

এ জাতীয় আরও খবর

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ময়মনসিংহে বেশি

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক

তুরাগে সাত লাশের খবর গুজব: পুলিশ

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে গড়ার আশ্বাস

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড