,

সাবেক এমপি সোলায়মান হক মারা গেছেন

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ বিকেলে দিকে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এরপর সন্ধার ৭টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।”

চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত তিনদিন আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এমপিকে। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে লাইফ সাপোর্টে রাখা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।”

তিনি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই সাবেক এমপি। একাধিকবার তিনি ভারতে ও ব্যাংককে চিকিৎসাও নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। সকালে মরদেহ চুয়াডাঙ্গাতে নেয়া হবে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাযার নামায শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের করবের পাশে শায়িত করা হবে।”

এর আগে, গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জোয়ার্দ্দার স্বপরিবারে আত্মগোপনে চলে যান। সেই সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে তিনি কোথায় ছিলেন তা কেউ বলতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর