রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করেছে।

বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ‍ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে (এনসিএ) অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর