বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : মাংসের কোনো পদ তৈরি মানেই হরেক পদের মসলার সমাহার। কত বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার! কিন্তু সেই মসলাই যদি উহ্য থাকে মাংস রান্নায়, তাহলে কেমন হয়? সম্প্রতি ভিনদেশি এই রান্না ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরু বা খাসির মাংস- ১ কেজি

ঘি- ১ চামচ

লবণ- পরিমাণমতো

আস্ত আলু- কয়েকটি

কাঁচা মরিচ- ২টি

ধনিয়া পাতা- পরিমাণমতো

আদা কুচি- ২ টেবিল চামচ

টমেটো- ২টি

গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

পানি- প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

মোটা তলা বিশিষ্ট রান্নার একটি হাঁড়ি নিন। এবার তাতে সব উপকরণ একসঙ্গে নিন। এবার চুলায় তুলে দিন। ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। সুস্বাদু এই পেশোয়ারি গোস্ত রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে পারবেন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি