,

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা

news-image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামে নেশার টাকা না পেয়ে আলম ফকির (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বড়ডাংড়ি গ্রামে কৃষক আলম ফকিরের ছেলে মনোয়ার ফকির মঙ্গলবার সকালে বাবার কাছে তিন হাজার টাকা চায়। বাবা দিতে রাজী না হওয়ায় দা দিয়ে বসত ঘরের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতাবস্থায় স্থানীয় এলাকাবাসী আলম ফকিরকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে লক্ষ্মীগঞ্জ এলাকায় মারা যান। পরে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে, বাবাকে কুপিয়ে পালানোর সময় এলাকাবাসী ছেলে মনোয়ারকে ধরে সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব ভুঁইয়ার বাড়িতে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নিহতের অন্য ছেলে নয়ন ফকির বলেন, ‘তার ভাই নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ‘সামান্য বিষয় নিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ