শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধরনের খাবার থেকে অসুস্থতা

news-image

খাদ্য মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। তবে সেই একই খাদ্য মাঝে মধ্যে অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। যেসব খাদ্য থেকে আমরা অসুস্থ হতে পারি এমন প্রধান বা টপ ৫ ধরনের খাবারের তালিকা দিয়েছেন বিশেষজ্ঞগণ। তা হচ্ছে ডিম, সবজি, ফল, মাছ ও মাংস। বাংলাদেশে প্রতি বছর কত লোক খাবার খেয়ে অসুস্থ হয় তার পরিসংখ্যান নেই। তবে আমেরিকানরা গবেষণায় খাদ্যবাহিত রোগের একটি পরিসংখ্যান দিয়েছে। সেদেশে বছরে প্রায় ১ কোটি লোক খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়।
 
আর যেসব খাদ্য থেকে অসুস্থ হয় তা হচ্ছে:
* প্রতি বছর ১ লাখ ৪০ হাজার আমেরিকান ডিম খেয়ে অসুস্থ হন। কারণ ডিম যদি যথাযথভাবে সংরক্ষণ না করা হয় তাহলে এ ধরনের ডিম খেয়ে অসুস্থ হতে পারেন।
* সবুজ শাক সবজি বা গ্রিন লিফি ভেজিটেবল থেকে বিশ্বের এক নম্বর ফুড রিলেটেড ইলনেস তৈরি হয়। তাই এ ধরনের সবজি আহারের সময় হাইজিনিক কিনা তা দেখতে হবে। বিশেষ করে সালাদ তৈরির সময়।
* ফল থেকেও খাদ্যবাহিত রোগ হয়। তাই ফল আহারের সময় ফলের খোসা আহার না করা ভালো।
* মাছ থেকেও অসুস্থতা হতে পারে। বিশেষ করে গ্রোসারি শপ থেকে কেনা মাছ। এসব মাছ বারবার এক শেলফ থেকে অন্য শেলফে পরিবর্তন করার কারণে দূষণের শিকার হয়।
* মাংস থেকেও খাদ্যবাহিত রোগ হয়। তাই হাইজিনিকভাবে পশু জবাই না করা হলে এবং জবাই খানার পরিবেশ স্বাস্থ্য সম্মত না থাকলে মাংস থেকেও মারাত্মক ফুড পয়জনিং হতে পারে।
 
তাই যে কোন ধরনের ফ্রেশ খাবার হাইজিনিকভাবে তৈরি ও রন্ধন অত্যন্ত জরুরি। অন্যথায় ফুডপয়জনিংসহ খাদ্যবাহিত রোগের ঝুঁকি থেকে যাবে।
 

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ