সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশইন

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২১ মে) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে পুশ ইন করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী, দুজন পুরুষ এবং ১৩ জন শিশু রয়েছে।

জয়ধরভাঙ্গা বিওপির টহল দল সীমান্তে সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি গুজরাট রাজ্যে আটক হওয়ার পর বিমানে করে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বাসযোগে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয়।

পরে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তবে শিশুদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে আমাদের সীমান্ত দিয়ে পাঠিয়েছে। আমরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি এবং জানতে চেয়েছি, কেন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইন করা হলো। সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।’

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন, কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি