,

ডিএনসিসির প্রশাসককে অপসারণ না করলে যমুনা ঘেরাও: গণঅধিকার পরিষদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটির করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এজাজের অপসারণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন দলটির নেতারা। গণপরিষদের পক্ষে দাবি করা হয়, টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহররীর নেতা উত্তরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এ সময় অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শুরুতে সব দল সমর্থন দিলেও, এখন সরকার প্রশ্নবিদ্ধ।

এ সময় সরকারের উপদেষ্টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন পাওয়া উপদেষ্টার পদত্যাগ না করে সিনিয়র উপদেষ্টাদের পদত্যাগ দাবি অযোক্তিক বলেও মন্তব্য করেন নুর।

নির্বাচন পেছানোর জন্যই গতকাল (বুধবার) নির্বাচন কমিশন ঘেরাও করা হয় বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি। সংবাদ সম্মেলেনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও মুখপাত্র ফারুক ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়