বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

news-image

গাজীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম চম্পা আক্তার (১৮)। সে গাজীপুর মহানগরীর ভীমবাজারের সিকদার বাড়ি এলাকার দেলোয়ার হোসেন ওরফে চান মিয়ার মেয়ে। নগরের ভীমবাজারের রোভারপল্লী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সালাম জানান, ওই কলেজের ছাত্রী চম্পা এ বছর রোভারপল্লী ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। রোববার দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে সে এ খবর জানতে পারে। সন্ধ্যার পর চম্পা নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। রাত ৯টার দিকে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে