বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গাঁজাসহ আটক ২

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার ধড়াভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নবীনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ভৈরবগামী একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. ইউনুস মিয়া (৩৬) ও মো. রাসেল মিয়া (২১) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য মতে, আটককৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-১৬, জি.আর নং-১০৪)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।”

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু