,

শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী

news-image

অনলাইন ডেস্ক : নিজ দেশের সাধারণ জনগণের ধাওয়া খেয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে একথা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন।

গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল। গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে রাহুল নিজের এমন অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছেন তারিক চয়ন।

সেখানে তিনি লিখেন, মাহির নামের একজন রাহুলকে বলেন, আমি মাহির বলছি। আমি আজ আপনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসা করতে চাই দুটি বিষয় নিয়ে। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন।

মাহিরঃ আমার বাবা-মা বাংলাদেশের। সুতরাং, হ্যাঁ (আমি বাংলাদেশি)। ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি (হাসিনা) পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাতে তার বিচার করা যায়?

রাহুল তখন হেসে বলেন, আমি এই বিষয়ে নাক গলাবো না।

অন্য এক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল ফের বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না। কারণ, আমি এ বিষয় নিয়ে নাক গলাবো না।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড