ভারতকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় ‘পানি সমস্যার সমাধান না হলে’ যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে।’

ইসহাক দার বলেন, ‘ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি।’ তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি