সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

news-image

সাদুল্যাপুর প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাহার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পেকনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়ায়।

পুলিশ সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রবিবার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সাথে মোটরসাইকেলযোগে সাহার বাজার পৌঁছায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন আবু বক্কর সিদ্দিক। পরে তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার