,

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

news-image

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ সোমবার সকালে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলাা বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে গত শনিবার বিকালে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন নামে দুই ভাই। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অভিযান চালিয়েও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে ভাটিতে পাশ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের