,

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে নাসিরনগর উপজেলার টেকানগর, গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ ও ভলাকূটের দুর্গাপুর এবং আখাউড়ার রুটি ও বনগজ গ্রামে এ সব ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৩৫), শামছুল হুদা (৬৫) ও শেখ সেলিম (৬০), জামির খাঁ (২২) ও জাকিয়া বেগম (০৮)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, দুপুর ৩টার দিকে নাসিরনগরের টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিতে যান। তবে আব্দুর রাজ্জাক স্কুলে পৌঁছাবার আগেই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে শামছুল হুদা নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ভলাকূট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাত হলে শিশু জাকিয়ার মৃত্যু হয়।

এ দিকে, আখাউড়ার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে দুপুর ৩টার দিকে নিজ জমিতে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে সেলিম মিয়া নামে এক কৃষক মারা যান। এছাড়া একই সময়ে বনগজ গ্রামে ধান কাটতে জমিতে যাওয়ার সময় বজ্রপাতে কৃষক জামির খাঁর মৃত্যু হয় বলে জানায় আখাউড়া থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড