,

আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেট প্রকাশের পর: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রবিবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘সরকারের গেজেট প্রকাশ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেজেট কালই প্রকাশ হলে, সিদ্ধান্তও কালই আসতে পারে।’

উল্লেখ্য, ৭ মে মধ্যরাতে আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে যাওয়ার পর নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও যুক্ত হয়।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে’ বিক্ষোভ করে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সোমবার গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের