রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (১০ মে) জম্মু-কাশ্মিরের জম্মুতে আন্তঃদেশীয় সীমান্তের কাছে আর এস পুরা সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা।

তিনি বলেছেন, মোহাম্মদ ইমতিয়াজ নামের এ সাব-ইন্সপেক্টর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। এ কর্মকর্তা জানিয়েছেন, ইমতিয়াজসহ আরও সাতজন পাকিস্তানের হামলায় আহত হয়েছিলেন। যারমধ্যে ইমতিয়াজের মৃত্যু হয়। আহত বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিক মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ।

এদিকে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর আজ শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।

তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এ চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা আগামী ১২ মে ফের কথা বলবেন।”

তবে যুদ্ধবিরতির পরও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে জানান, রাজধানী শ্রীনগরে বিস্ফোরণ শুনতে পেয়েছেন তারা। তার মতো একই কথা জানিয়েছেন সেখানকার অন্যান্য বাসিন্দারাও।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের