রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : ডা. শফিকুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ-যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।

জামায়াত আমির বলেন, “আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকল বিপ্লবী বীরকে অভিনন্দন।”

এর আগে আরেক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান গণ-আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে ‘ইতিহাসের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও লেখেন, “আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।”

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ, বাংলামোটর এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ আশপাশের এলাকাজুড়ে কয়েকদিন ধরে লাখো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনে নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, জাগ্রত জুলাই, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বহু দল ও সংগঠন।

তাদের দাবি— আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী দল ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় দলগত বিচার নিশ্চিত করতে হবে এবং ‘জুলাই বিপ্লব’কে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের