বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রঙ্গমালা’ হয়ে আসছেন তুষি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘হাওয়া’ সিনেমার মধ্যদিয়ে সবার নজরে আসেন অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়ে গেলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতিমধ্যেই তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। যা এখনও মুক্তির অপেক্ষায়।

এর মাঝেই নতুন একটি সুখবর এলো তুষির ভক্তদের জন্য। ‘রঙ্গমালা’ হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’র এই নায়িকাকে।

অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী।

২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে। চলতি বছরে শেষদিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

‘সখী রঙ্গমালা’ প্রসঙ্গে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং করছেন তিনি। ইতিমধ্যেই প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। শিগগিরই অংশ নিচ্ছেন দ্বিতীয় লটের কাজে।

নাজিফা তুষির কথায়, ‘প্রায় দুইশো বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এমন একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমার গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।’

নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, ‘প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের “সখী রঙ্গমালা” উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।’

 

এ জাতীয় আরও খবর

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব