বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহিত জীবনে সুখী হোন ১৪টি বিজ্ঞান সমর্থিত উপায়ে

news-image

বিনোদন ডেস্ক : বিশেষজ্ঞদের মতে, সুখের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। যেকোনো উপায়ে মানুষ সুখের সন্ধান পেতে পারে। তাই সুখের বৈজ্ঞানিক ভিত্তি খুঁজতে আগ্রহী অনেকে। তাই বিজ্ঞান সমর্থিত উপায়ের সন্ধান করেছেন বিশেষজ্ঞরা। এখানে জেনে নিন দাম্পত্যজীবনকে সুখী করার ১৪টি বৈজ্ঞানিক উপায়ের কথা।

১. ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যে সকল দম্পতি তাদের সমস্যা মোবাইলে টেক্সট মেসেজের মাধ্যমে সমাধান করেন তাদের চেয়ে সামনাসামনি আলোচনা অথবা ফোনে কথোপকথনের মাধ্যমে সমাধানে অভ্যস্ত দম্পতিরা অনেক বেশি সুখী।

২. ২০১২ সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়, যে সকল জুটি তাদের বিশের কোঠায় সম্পর্কের নানা টানাপড়েন সামলে ওঠেন তারা বৈবাহিক জীবনে অনেক সুখী থাকতে পারেন।

৩. আরেক গবেষণায় বলা হয়েছে, যে সকল দম্পতির সন্তান নেই তারা অন্যদের চেয়ে বেশি সুখী।

৪. ২০০৯ সালের এক গবেষণায় বলা হয়েছে, যারা দুজনের কাজকে রুটিনের আওতায় আনেন না, তাদের জীবনে একঘেয়েমি চলে আসে। দুজনের এলোমেলো কাজের সময়সূচি দুজনকে বিচ্ছিন্ন করে দেয়।

৫. সংসারের কাজে দুজনই অংশ নিলে দম্পতিদের মধ্যে সংযোগ বাড়ে। এরা অন্যদের চেয়ে বেশি সুখী হন বলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয়েছে।

৬. ২০০৭ সালে রুটজার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়, যে দম্পতিরা উভয়ই নারী-পুরুষ সম-অধিকারে বিশ্বাসী তারা অন্যদের চেয়ে বেশি সুখী।

৭. লক্ষ্য, উদ্দেশ্য, পছন্দ, সেন্স অব হিউমার ইত্যাদি বিষয়ে মিল যত বেশি, সুখের মাত্রাও তত বেশি।

৮. ২০১৩ সালের এক গবেষণায় বলা হয়, যে দম্পতির সোশাল মিডিয়ায় মিচুয়াল বন্ধু থাকে তাদের মধ্যে স্ট্রেস তৈরি হয়। কিন্তু ভিন্ন বন্ধু থাকলে তারা প্রথম দলের চেয়ে বেশি সুখী হন।

৯. ২০০৯ সালে আমেরিকার এক জরিপে বলা হয়, যারা দুজনের উপার্জনকে মিলিয়ে-মিশিয়ে খরচের বাজেট তৈরি করেন, তারা অনেক সুখী। এ ক্ষেত্রে অভিযোগ বা বিতর্ক থাকলে সুখ নষ্ট হয়।

১০. ২০০৪ সালে ‘মানি, সেক্স অ্যান্ড হ্যাপিনেস’ শিরোনামে পরিচালিত গবেষণায় বলা হয়, বেশি বেশি সেক্স বেশি সুখী করবে তা ঠিক নয়। তবে দেখা গেছে, যে দম্পতিরা মাসে এক-দুই বার সেক্স করেন তাদের চেয়ে সপ্তাহে এক সেক্স করা দম্পতিরা বেশি সুখী।

১১. সেক্স যেখানে সুখের শর্ত সেখানে দেখা গেছে, যে দম্পতিরা রয়ে-সয়ে সেক্স উপভোগ করে তাদের মধ্যে সুখের মাত্রা অনেক বেশি।

১২. ২০১০ সালের এক গবেষণায় বলা হয়েছে, যে দম্পতিদের উভয়ই কলেজ পাস করেছেন তারা বেশি সুখী। কিন্তু শিক্ষার খুব বেশি হেরফের থাকলে সুখের মাত্রাও কমে যায়।

১৩. ২০১৪ সালের একটি গবেষণায় বলা হয়েছে, যে দম্পতিরা একে অপরের সফলতাকে মূল্য দেন তারা অন্যদের চেয়ে বেশি সুখী হন।

১৪. ২০০৯ সালে গবেষণায় উঠে এসেছে, যে দম্পতিরা একটু বেশি ঘুমান তারা অন্যদের চেয়ে একটু বেশি সুখী হন। এর ফলে তারা একটু বেশি সময় কাছাকাছি থাকেন এবং এতে ভালোবাসা বাড়ে।
সূত্র : আইডিভা

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা