ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে যা জানাল সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই দুই দেশ সফর করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের।আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে। তারা বলেছে, সংঘাত বন্ধ করে সংলাপের মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বার্তায় বলা হয়েছে, ‘সৌদি আরবের নেতৃত্বের নির্দেশে, পররাষ্ট্র ও জলবায়ু দূত আদেল আল-জুবায়ের ৮ থেকে ৯ মে, ভারত ও পাকিস্তান সফর করেন।’

গত বৃহস্পতিবার আকস্মিক সফরে ভারতে যান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। সেসময়, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেন। এর একদিন পরই আবার পাকিস্তান সফরে যান।

সৌদি আরব জানিয়েছে যে এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাত বন্ধ করা এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধের সমাধান করা।

দীর্ঘদিন ধরে বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত আক্রমণ বেড়েছে। সৌদি আরবের আগে ইরানও এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি