বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ৭

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় আজ বুধবার বিকেলে অভিযানে চালিয়ে ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন- উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মামলা দায়ের করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখসহ ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।

এরপর আজ বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি