,

নবীনগরে মুন্সি আজিজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে  সংঘর্ষে নিহত  মুন্সি আব্দুল  আজিজ   হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও  ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বাড্ডা  এলাকাবাসী।

৫ মে সোমবার সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী-পুরুষের  অংশগ্রহণে অনুষ্ঠিত  মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আব্দুল   আজিজ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০  জন আহত হন। এই ব্যাপারে  নিহতের স্ত্রী রাবেয়া বেগম ১ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মানববন্ধনে বাড্ডা  এলাকাবাসী বলেন , “ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। আগামী  ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে তারা নবীনগর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

অন্যদিকে  নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহম্মদ উজ্বলকে ওই হত্যা মামলায় আসামি করায়  মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল  রবিবার নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ করে প্রেসক্লাবের সংবাদ কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড