,

এ কেমন পৈশাচিকতা!

news-image

গাছের সঙ্গে কিশোরী বধূকে বেঁধে রাতভর চলে মারধর। এতেও যেন মন ভরেনি স্বামীর। একপর্যায়ে কিশোরীর শাড়ি খুলে তার হাত-পা এবং মুখ বেঁধে ফেলা হয়। এরপর যৌনাঙ্গেও আঘাত করা হয়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করলে এক সময় মুখের বাঁধন সরে যায়। এলাকাবাসী ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে। স্বামী ময়নুদ্দীনকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সেপার্দ করা হয়।
 
পৈশাচিক এ ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে। ময়নুদ্দীন ওই গ্রামের ইনছান সরদারের ছেলে। নির্যাতিত ওই কিশোরী ময়নুদ্দীনের তৃতীয় স্ত্রী। এর আগে নির্যাতনের কারণে দুই স্ত্রী তাকে তালাক দিয়েছেন। পাইকগাছা থানার ওসি আশরাফ হোসেন জানান, ডুমুরিয়া উপজেলার জামিলা গ্রামের ওই কিশোরীর (১৩) সঙ্গে এক মাস আগে ময়নুদ্দীনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ময়নুদ্দীন প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করত। গত শনিবার ভাত আনতে দেরি হওয়ায় ময়নুদ্দীন কিশোরীকে মারধর করে। রাত ১২টার দিকে তাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে পরনের কাপড় দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে নির্যাতন করে।
কিশোরীর চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। অন্যরা ময়নুদ্দীনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। থানায় জিজ্ঞাসাবাদে ময়নুদ্দীন সব কিছুই স্বীকার করেছে। তার কথা শুনে তাকে বিকৃত রুচির একজন মানসিক রোগী মনে হচ্ছে।বিবাহিত পুরুষের সঙ্গে ১৩ বছরের কিশোরীর বিয়ে কীভাবে হলো, এ প্রশ্নের জবাবে ওসি জানান, ওই কিশোরীর মায়ের অন্য স্থানে বিয়ে হয়েছে। যে কারণে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন নির্মম ঘটনার পরও পরিবারের কেউ থানায় মামলা করতে আসেনি। 
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম  বলেন, সংবাদ শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমকে পাইনি। চিকিৎসক বলেছেন, সে সুস্থ হয়ে গেছে। তার বয়স কম নয়, ১৮ বছরের বেশি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ