,

কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার

news-image
শেখ কামাল উদ্দিন, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোর জায়গা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামী শাউন ফকিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শাউনকে গ্রেফতার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শাউন ফকির (২৫) কসবার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি নিহত সুজন ফকিরের আপন চাচাতো ভাই।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ধান শুকানোকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাউন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই শাউন আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের পর ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের জানান, “আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় অবস্থান শনাক্ত করে আসামী শাউনকে গ্রেফতার করেছি। তাকে কসবা থানায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড